চুমুর দৌরাত্ম্য রুখতে শহরে ‘নো কিসিং জোন’ - The News Lion

চুমুর দৌরাত্ম্য রুখতে শহরে ‘নো কিসিং জোন’

 


দি নিউজ লায়নঃ   চুমুর দৌরাত্ম্য রুখতে শহরে ‘নো কিসিং জোন’। আবাসনের বাইরে ঝুলিয়ে দেওয়া হয়েছে কড়া বিজ্ঞপ্তি, ‘নো কিসিং জোন’। বাণিজ্য নগরীর বোরিভালি এলাকায় এ আবাসনে দেওয়া বিজ্ঞপ্তি নিয়ে শুরু হয়েছে বিতর্ক। যদিও আবাসিকদের তরফ থেকে স্পষ্টই বলা হয়েছে, রোজই সন্ধ্যা হলে বাইরে এসে বসেন যুগলেরা। তারপর সেখানে নানারকম ‘অশ্লীলতা’ শুরু হয়। বাড়ির সামনে এমন দৃশ্য দেখতে চান না বলেই বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন আবাসিকরা।   


বাসিন্দারা বলেছেন, লকডাউনের সময় থেকে সন্ধ্যা হলেই গাড়িতে বা বাইকে করে যুগলরা আবাসনের সামনে আসেন। তারপর সেখানে বসে গল্পগুজব শুরু হয়। পরে ঘনিষ্ঠ হতে শুরু করেন তারা। যে কারণে বিজ্ঞপ্তি টাঙানো। বিজ্ঞপ্তি দেওয়ার পর পরিস্থিতির উন্নতি হয়েছে বলেই জানিয়েছেন আবাসিকরা। যুগলরা আসছেন, কিন্তু ওই বিজ্ঞপ্তির সামনে দাঁড়িয়ে সেলফি তুলে চলে যাচ্ছেন।বোরিভেলির এ আবাসনের নাম সত্যম শিবম সুন্দরম সোসাইটি। 


আবাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কোনওভাবেই প্রেম করার বিরোধী নন। কিন্তু ‘অশ্লীলতা’-র বিরুদ্ধে। এ আবাসনের বাসিন্দা করণ ও রুচি পারেখ জানিয়েছেন, তারা একদিন বাড়ির জানলা দিয়ে দেখেন, রাস্তার ধারে তাদের ফ্ল্যাটের জানলার সামনেই ঘনিষ্ঠ হয়ে পড়েছেন এক যুগল। সে ঘটনার একটি ভিডিও রেকর্ড করে তারা স্থানীয় থানায় পাঠিয়ে দেন। কিন্তু পুলিশ বিশেষ গুরুত্ব দিয়ে দেখেনি বলেই অভিযোগ তাদের। সেই কারণেই তারা বিজ্ঞপ্তি দেওয়ার সিদ্ধান্ত নেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.